etcnews
ঢাকাMonday , 24 July 2023
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে বাস দুর্ঘটনায় ৩ জনকে আসামি করে পুলিশের মামলা

etcnews
July 24, 2023 4:31 am
Link Copied!

মোঃ গোলাম মাওলা, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির ধানসিঁড়ি ইউনিয়নের ছত্রকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ঝালকাঠি মালিক সমিতির বাস “বাশার স্মৃতি পরিবহন” সড়ক দুর্ঘটনায়, সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯৮/১০৫ ধারায় পুলিশের পক্ষ থেকে এসআই সুশংকর মল্লিক বাদী হয়ে ২৩.০৭.২০২৩ তারিখ গাড়ির ড্রাইভার, সুপারভাইজার এবং হেলপারকে আসামি করে ঝালকাঠি সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

রোববার (২৩ জুলাই) রাত ১১ টার দিকে ঝালকাঠি সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সুশংকর বাদী হয়ে সড়ক পরিবহন আইনের ধারায় তিনজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার আসামীরা হলেন, বাসের চালক মোহন (৪০), সুপারভাইজার মিজান (৩০) ও হেল্পার আকাশ (১৭)।

গত শনিবার সকাল পৌনে ১০টার দিকে ভান্ডারিয়া থেকে বরিশাল যাওয়ার পথে ঝালকাঠির গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের ছত্রকান্দা এলাকায় যাত্রীবাহী বাসটি উল্টে পানিতে পড়ে গিয়ে ১৭ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৮ জন নারী,৬ জন পুরুষ ও ৩ জন শিশু। এ ঘটনায় আর ও ৩০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে জেলা প্রশাসনের উদ্যোগে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।