etcnews
ঢাকাMonday , 24 July 2023
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

রুবেল সমাজ কল্যান যুব ও ক্রীড়া সংঘের বিশেষ সভা অনুষ্ঠিত

etcnews
July 24, 2023 4:28 am
Link Copied!

মো গোলাম মাওলা, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় রুবেল সমাজ কল্যান যুব ও ক্রীড়া সংঘের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (২৫জুলাই) রবিবার বিকেল ৪টায় উপজেলা শৌলজালিয়া ইউনিয়ন কচুয়ায় নিজ কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো: আতিকুর রহমান রুবেল এর সভাপতিত্বে বক্তব্যে রাখেন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তোফাজ্জেল, জানশরীফ গণগ্রন্থাগার এর সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল ফকির, দপ্তর সম্পাদক আতিকুর রহমান আসাদ, মো: হানিফ খান, মো: মোশাররফ হোসেন, মুনসুর হাওলাদার, আইউব আলী খান, মোদাচ্ছের হোসন, শহিদুল ইসলাম, সহিদ হাওলাদার, সাকিব প্রমুখ।

আতিক রুবেল বলেন, দশে মিলে করি কাজ হারিজিতে নাহি লাজ তাই আসুন আমরা এক হই হাতে হাত মিলিয়ে মিলিয়ে সমাজ গড়ার চেষ্টা করি। আমি আপনাদের মাঝে আছি থাকবো সুখে দুঃখে আমাকে আপনাদের পাশে সব সময় পাবেন। আমি চাই আপনাদের নিয়ে আমি এই সমাজকে উন্নয়নের মডেল তৈরি করব ইনশাআল্লাহ। আপনারা আমাকে সহযোগিতা করবেন যেন আপনাদের আমি সব সময় কাছে থেকে সেবা করতে পারি। আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন যেন ভবিষ্যতে এই কাঠালিয়া উপজেলা বাসিকে আরো ভালো কিছু আমি দিতে পারি।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।