বিশ্বজিৎ সিংহ রায়, মাগুরা: মাগুরার শালিখায় উপজেলায় রবিবার সকালে রোগী কল্যাণ সহযোগিতার চেক বিতরণ করা হয়েছে। কিডনি,লিভারসিরোসিস রোগ সহ ৬টি কঠিন ও জটিল রোগের ৭১জন রোগীকে প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক চেক বিতরণ হয়েছে। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ মোঃ কামাল হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা।
স্বাগত বক্তব্য রাখছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিমা খাতুন।বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম, চেয়ারম্যান আব্দুল হালিম মোল্লা,উপজেলা কৃষি অফিসার মোঃ আলমগীর হোসেন প্রমূখ।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন পরিসংখ্যান অফিসার নাজমুল করিম। এ অনুষ্ঠানের আয়োজনে করে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর শালিখা অফিস ।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

