etcnews
ঢাকাSunday , 23 July 2023
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

মহম্মদপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

etcnews
July 23, 2023 9:41 am
Link Copied!

মাগুরা প্রতিনিধি: মাগুরা মহম্মদপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে, “সবার আগে সুশাসন,” জনসেবায় উদ্ভাবন ” এ-প্রতিপাদ্য নিয়ে রবিবার সকালে উপজেলা পরিষদ থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি মহম্মদপুরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল এর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি বাসুদেব কুমার মালো, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মকছেদুল মোমিন , অধ্যক্ষ ও প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি বিপ্লব রেজা বিকো, অধ্যক্ষ কুমারের চন্দ্র রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা মোছাঃ তাহমিনা আফরোজ , সমাজসেবা কর্মকর্তা প্রমূখ। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।