মাগুরা প্রতিনিধি: মাগুরার শালিখা থানা পুলিশের আয়োজনে শনিবার থানা প্রাঙ্গণে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে ।এ- উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান (শালিখা সার্কেল),মাগুরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি সহকারী পুলিশ সুপার জনসাধারণের সাথে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুক্ত-আলোচনা করেন। এবং সাধারণ সেবাগ্রহীতাদের পুলিশি সেবা নিতে থানায় কোন প্রকার সমস্যার সম্মুখীন হতে হয় কিনা, আইন-শৃঙ্খলা বিষয়ে কারো কোন অভিযোগ আছে কিনা, কাউকে অযথা পুলিশ হয়রানির শিকার হতে হয় কিনা, মাদক, চাঁদাবাজ, দুষ্কৃতকারীদের উৎপাত আছে কিনা আলোচনা করেন। শালিখা থানার অফিসার ইনচার্জ পরিদর্শক মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে এসময় বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

