মাগুরা প্রতিনিধি: মাগুরা মহম্মদপুরে পুলিশের মাদক বিরোধী পৃথক অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মহম্মদপুর থানার এস আই মো. জান্নাতুল ফেরদৌস বাদশা নেতৃত্বের সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে এবং গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের মহিমানগর এলাকা থেকে শুক্রবার গভীর রাতে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মো. আলামিন হোসেন(৩৯) পিতা নজরুল ইসলাম সে মাগুরা সদরের পারোনান্দুয়ালীর বাসিন্দা ও সজিব শেখ (৩৮) পিতা মৃত মফিজ উদ্দিন পারোনান্দুয়ালী মাগুরাকে আটক করে।
এবং অপর একটি অভিযানে মহম্মদপুর থানার এস আাই মো. জান্নাতুল ফেরদৌস বাদশা নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার রাতে মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের মণ্ডলগাতী এলাকা থেকে ২২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ পুলিশের হাতে আটক হয়, মাদকব্যবসায়ী মো. নিটুল মোল্যা (২৬), পিং-মৃত লুৎফর রহমানের ছেলে তার বাড়ী উপজেলার নহাটা ইউনিয়নের খলিশাখালী গ্রামে। এ বিষয়ে মহম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উল ইসলাম জানান, আটককৃত ৩ জনের নামে মহম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে । আসামীদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে ।

