etcnews
ঢাকাSaturday , 22 July 2023
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

এসএসপি’র ৩য় কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নিক্সন সভাপতি ও জুয়েল সাধারণ সম্পাদক নির্বাচিত

etcnews
July 22, 2023 7:01 pm
Link Copied!

শফিকুল ইসলাম শামীম, উজিরপুর প্রতিনিধিঃ সম্মিলিত সাংবাদিক পরিষদ – এসএসপি’র তৃতীয় দ্বি-বার্ষিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৩ গত ২১ জুলাই, শুক্রবার সকাল ১০ টায় বাংলাদেশ প্রেস কাউন্সিল অডিটরিয়ামে শুরু হয়ে দুপুর ২ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ডেইলি নিউজ টুডের সিনিয়র রিপোর্টার এস এম শামছুল আলম নিক্সন সভাপতি এবং দৈনিক ভোরের চেতনা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক জালাল উদ্দিন জুয়েল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এসময় প্রধান নির্বাচন কমিশনার মোঃ আশরাফুল ইসলাম সহ অন্য দুই নির্বাচন কমিশন সদস্য মোঃ মঞ্জুর হোসেন ঈসা ও অ্যাডভোকেট হাসান আলম সুমন যথাসময়ে ভোট গ্রহণ শুরু করে সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট গ্রহণ শেষ করে উপস্থিত সকল সদস্য, ভোটার এবং প্রার্থীদের মাঝে এই ফলাফল প্রকাশ করেন।নির্বাচনে অন্যান্য নির্বাচিতরা হলেন সহ-সভাপতি পদে দৈনিক এই বাংলার সিনিয়র সাব এডিটর মাহফুজুল আলম জাহিদ, দৈনিক দিন প্রতিদিনের সম্পাদক শফিকুল ইসলাম সাদ্দাম, দৈনিক শব্দের মিছিল এর সহকারী সম্পাদক আনিসুর রহমান আনিস। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিপ্লবী জনতা নির্বাহী সম্পাদক গোলাম ফারুক মজনু, যুগ্ম সম্পাদক সংবাদ প্রতিদিনের মোঃ আমিনুল ইসলাম রিপন। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন বিডিনিউজ ট্রিপল নাইন এর সম্পাদক মোঃ শাহ আলম, একুশে সংবাদের আর কে রিপন, চ্যানেল আইয়ের গাইবান্ধা জেলা প্রতিনিধি মোঃ ফারুক হোসেন। কোষাধক্ষ্য নির্বাচিত হয়েছেন অপরাধ সন্ধানের রীতা আক্তার রিয়া। দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন আলোকিত সময় ডটকমের বার্তা সম্পাদক মেহেদী হাসান মল্লিক। সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ডেইলি নিউজ টুডের মোঃ জামাল শিকদার। প্রচার ও প্রকাশনার সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আধুনিক বাংলার বিন ইয়ামিন। নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন প্রবাসী কথার মোঃ জামাল হোসেন, দৈনিক ভোরের চেতনার মোঃ আল আমিন ও মোঃ মহসিন হোসেন, দৈনিক দিন প্রতিদিনের মিরাজ হোসেন, ট্রিপল নাইন এর কামরুল ইসলাম, আরএইচবি নিউজের মোঃ জাকির হোসেন, ট্রিপল নাইনের মোঃ শিশির হোসেন ঠাকুর।নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা শেষে তার সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে নির্বাচনীয় কার্যক্রম সম্পূর্ণ করেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।