etcnews
ঢাকাThursday , 13 July 2023
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

শ্রীপুরে দু’পক্ষের সংঘর্ষে বাড়ি-ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট

etcnews
July 13, 2023 6:14 pm
Link Copied!

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার দোসতিনা ও ছোনগাছা গ্রামে বুধবার রাতে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে বাড়ি-ঘর ভাংচুর হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে । এতে ৩-জন আহত হয়। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে,, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছোনগাছা গ্রামের বাসিন্দা শ্রীকোল ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ইউপি সদস্য রাকিবুল ইসলাম চাঁদ ও দোসতিনা এর হাবিব খন্দকারের মধ্যে বিগত ইউপি নির্বাচনের পর হতে বিরোধ চলে আসছিলো। এর আগেও এ দু’গ্রুপের মধ্যে অনেকবার মারামারি, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। তারই জের ধরে বুধবার রাতে উভয় পক্ষই দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রতিপক্ষে বাড়িঘরে ভাংচুর ও লুটপাট চালায়। এতে চাঁদ আলীর পক্ষের বাবলু শেখ ও ডাবলু শেখের বাড়ি ও হাবিব খন্দকারের গ্রুপের হারেজ মণ্ডল, ইছহাক মণ্ডল, মানিক মণ্ডল ও মিজান মণ্ডলের বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট করে। এ সময় হাবিব খন্দকারের গ্রুপের মিজান নামের একজনের ঘর থেকে ব্যবসার লক্ষাধিক নগদ টাকা নিয়ে যায় বলে মিজানের স্ত্রী অভিযোগ করেন।
এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষ মামলা করেনি ।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।