কলাপাড়া প্রতিনিধি
স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্যের কলাপাড়া’ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৯টা ৩০ মিনিটে এ কর্মসূচি শুরু হয়। পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে ও সবুজ কলাপাড়া গড়ার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইয়াসিন সাদেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল ইসলাম। অতিথিরা বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন এবং তরুণদের এ উদ্যোগকে স্বাগত জানান।
এছাড়াও কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন উপদেষ্টা, এলাকার বিশিষ্টজন ও তরুণ সদস্যরা অংশগ্রহণ করেন। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত এমন কর্মসূচির মাধ্যমে পরিবেশ সচেতনতা বাড়বে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সহায়ক হবে।

