etcnews
ঢাকাTuesday , 14 April 2026
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. উন্নয়ন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জাতীয়
  10. নির্বাচন
  11. প্রতিবাদ
  12. প্রযুক্তি
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশ্ব

৫ আরব দেশের বিরুদ্ধে ইরানের ক্ষতিপূরণ দাবি

etcnews
April 14, 2026 10:43 pm
Link Copied!

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় সহযোগিতার অভিযোগ এনে সৌদি আরবসহ পাঁচটি আরব দেশের বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। এ বিষয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে চিঠি পাঠিয়েছে দেশটি।

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি তার চিঠিতে অভিযোগ করেন, সংশ্লিষ্ট আরব দেশগুলো যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক হামলায় সহায়তা করে আন্তর্জাতিক দায়বদ্ধতা লঙ্ঘন করেছে। তার দাবি, ওই হামলার ফলে যুদ্ধকালীন সময়ে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার দায় সংশ্লিষ্ট দেশগুলোকেই নিতে হবে এবং তাদের ক্ষতিপূরণ প্রদান করা উচিত।

ইরানের ভাষ্যমতে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই হামলায় বহু মানুষ নিহত ও আহত হন।

এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েল, ইরাক, জর্ডান এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা বিভিন্ন স্থানে হামলা চালায়। পরিস্থিতির অবনতি হলে গত সপ্তাহে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।

এদিকে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ প্রায় ২১ ঘণ্টা আলোচনা হলেও কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। ফলে আঞ্চলিক উত্তেজনা এখনও পুরোপুরি প্রশমিত হয়নি।

এসএসকে/

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।