etcnews
ঢাকাThursday , 30 April 2026
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. উন্নয়ন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জাতীয়
  10. নির্বাচন
  11. প্রতিবাদ
  12. প্রযুক্তি
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশ্ব

মেট্রোরেলের নতুন এমডি শাওগাতুল আলম

etcnews
April 30, 2026 12:41 pm
Link Copied!

ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। নতুন এমডি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শাওগাতুল আলম।

গতকাল বুধবার উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, এই দায়িত্বের মাধ্যমে শাওগাতুল আলম অতিরিক্ত সচিবের পদমর্যাদা পাবেন।এর আগে মো. শাওগাতুল আলম ঢাকা নভোথিয়েটারের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।গত ২ মার্চ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এমআরটি শাখা থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ফারুক আহমেদের নিয়োগ বাতিল করা হয়।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।