etcnews
ঢাকাFriday , 17 April 2026
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. উন্নয়ন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জাতীয়
  10. নির্বাচন
  11. প্রতিবাদ
  12. প্রযুক্তি
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশ্ব
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠি-১ আসনের সাংসদকে পবিপ্রবির জিয়া পরিষদের সাধারণ সম্পাদকের শুভেচ্ছা

etcnews
April 17, 2026 11:12 am
Link Copied!

ঝালকাঠি- ১ আসনের সংসদ সদস্যকে ফুলের শুভেচ্ছা জানিয়ে মতবিনিময় করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. হাচিব মোহাম্মদ তুষার।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ও জিয়াউর রহমান ফাউন্ডেশন, জিয়া পরিষদ এবং এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর বরিশাল বিভাগীয় নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সদস্য কৃষিবিদ ড. হাচিব মোহাম্মদ তুষার ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঝালকাঠি-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জনাব রফিকুল ইসলাম জামাল এর উত্তরার বাসভবনে উপস্থিত হয়ে সাংসদকে ফুলের শুভেচ্ছা জানানোসহ নিজ এলাকার কৃষি ও শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ মত বিনিময় করেন। এ সময় তারা নিজ এলাকায় বিভিন্ন প্রকল্প চালুর মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির বিষয় গুরুত্বারোপ করেন। সাংসদ তার নিজ এলাকায় কৃষি, আইসিটির বিভিন্ন প্রকল্প চালুর ক্ষেত্রে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর দক্ষ গবেষকদের সহায়তা কামনা করেন। ড. হাচিব মোহাম্মদ তুষার সাংসদকে তার নিজ এলাকার উন্নয়নে যে কোন প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।