etcnews
ঢাকাWednesday , 22 April 2026
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. উন্নয়ন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জাতীয়
  10. নির্বাচন
  11. প্রতিবাদ
  12. প্রযুক্তি
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশ্ব

আমাকে ‘মহামান্য’ বলবেন না : প্রধানমন্ত্রী

etcnews
April 22, 2026 6:43 pm
Link Copied!

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দয়া করে আমাকে মহামান্য কথাটি বলবেন না। আজ বুধবার (২২ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এই কথা বলেছেন।
এদিন বিকেলে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম তারকা চিহ্নিত প্রশ্ন ২০ উপস্থাপন করতে গিয়ে বলেন, আমি মহামান্য প্রধানমন্ত্রীকে নিজে এই প্রশ্ন করতে পারায় নিজেকে ধন্য মনে করেছি।
পরে তার প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, সংসদ সদস্যকে একটি অনুরোধ করতে চাইব, ‘আপনি আমাকে যখন এ্যাড্রেস করেছেন আপনি মহামান্য শব্দটি মনে হয় ব্যবহার করেছেন। দয়া করে আমাকে এর পরে এ্যাডেস করার সময় কখনো এই কথাটি আর বলবেন না।’

এই কথা বলার পর পর সংসদে সরকারি ও বিরোধী দলের সদস্যরা প্রধানমন্ত্রীকে করতালির মাধ্যমে অভিবাদন জানান।

/কেএফ

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।