etcnews
ঢাকাSunday , 19 April 2026
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. উন্নয়ন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জাতীয়
  10. নির্বাচন
  11. প্রতিবাদ
  12. প্রযুক্তি
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশ্ব
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

হরমুজে উত্তেজনা বৃদ্ধি, টহল দিচ্ছে মার্কিন নৌবাহিনী

etcnews
April 19, 2026 10:29 am
Link Copied!

মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের সামুদ্রিক বাণিজ্য বন্ধ রাখতে অবরোধ কার্যকরে আঞ্চলিক জলসীমায় টহল দিচ্ছে মার্কিন নৌবাহিনী।
মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস পিনকনি (ডিডিজি-৯১) এ অভিযানের অংশ হিসেবে মোতায়েন রয়েছে। সেন্টকমের দাবি, ইরানের বন্দরে জাহাজ প্রবেশ বা বের হওয়া ঠেকাতে বৃহত্তর নৌ-অভিযানের অংশ হিসেবে কাজ করছে জাহাজটি। তাদের নির্দেশে ইতোমধ্যে কিছু জাহাজ ফিরে যেতে শুরু করেছে।এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস যুদ্ধবিরতি সত্ত্বেও মার্কিন অবরোধ প্রত্যাখ্যান করে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে। ফলে অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করলে কিছু জাহাজ ফিরে যেতে বাধ্য হচ্ছে, আবার কিছু ক্ষেত্রে গুলিবর্ষণের ঘটনাও ঘটছে। পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। সূত্র : শাফাক নিউজ

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।