etcnews
ঢাকাTuesday , 21 April 2026
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. উন্নয়ন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জাতীয়
  10. নির্বাচন
  11. প্রতিবাদ
  12. প্রযুক্তি
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশ্ব

বিচ্ছেদের পর দুর্বিষহ যন্ত্রণা, অজানা কথা জানালেন অভিনেত্রী

etcnews
April 21, 2026 5:18 pm
Link Copied!

এখন জমিয়ে সংসার করছেন কালকি কোয়েচলিন! কিন্তু বরাবর তাঁর জীবন সুখের ছিল না। একটি সম্পর্ক ভেঙে যাওয়ায় শুধু মন নয়, খারাপ হয়েছিল শরীরও। সেই অভিজ্ঞতা সম্প্রতি সোহা আলী খানের পডকাস্টে খুলে বললেন অভিনেত্রী।

কালকি জানান, সেই অভিজ্ঞতার পর তিনি অনেক দিন ঘুমাতে পারেননি। রাতে দুই চোখের পাতা এক করতে পারতেন না। এতে তাঁর মানসিক ও শারীরিক স্বাস্থ্যে খারাপ প্রভাব পড়েছিল। দীর্ঘ কয়েক মাস ধরে অনিদ্রায় ভুগেছিলেন কালকি।

তখন কালকি বুঝতে পেরেছিলেন, মন আর শরীর একে অপরের সঙ্গে খুব গভীরভাবে যুক্ত। অভিনেত্রীর কথায়, ‘মন ভাঙার কারণে আমি কয়েক মাস ঘুমাতে পারিনি। বুঝেছিলাম, মানসিকের সঙ্গে শারীরিক যন্ত্রণাও রয়েছে।’

সেই সময়ের কথা বলতে গিয়ে কালকি জানান, রাতগুলো খুব অস্থির হয়ে উঠেছিল। রাত দুইটা-তিনটার সময় ঘুম ভেঙে যেত। আর ঘুমাতে পারতেন না। তখন কী করতেন তিনি? কালকির উত্তর, ‘আমি একদমই ঘুমাতে পারতাম না। রাতে উঠে গিটার বাজাতাম বা কিছু একটা করতাম। কারণ, আবার ঘুম আসতই না।’

নিজেকে ব্যস্ত রাখতে কালকি ছোট ছোট কাজ করতেন ঠিকই; কিন্তু ঠিকমতো না ঘুমোনোর কারণে তাঁর দৈনন্দিন জীবন ও কাজেও প্রভাব পড়ে। তিনি বলেন, ‘যেদিন কাজ থাকত, আমি বুঝতেই পারতাম না আমি জেগে আছি নাকি স্বপ্ন দেখছি। খুব বিভ্রান্ত লাগত। প্রায় চার মাস এমন চলেছিল।’

কালকি আগে পরিচালক অনুরাগ কশ্যপকে বিয়ে করেছিলেন। পরে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। এখন তিনি তাঁর প্রেমিক গাই হার্শবার্গের সঙ্গে থাকেন। তাঁদের একটি মেয়ে আছে, যার নাম সাফো। ২০২০ সালে তাঁদের মেয়ের জন্ম।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।