etcnews
ঢাকাThursday , 23 April 2026
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. উন্নয়ন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জাতীয়
  10. নির্বাচন
  11. প্রতিবাদ
  12. প্রযুক্তি
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশ্ব
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

গবিতে দুর্নীতির অভিযোগে প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ

etcnews
April 23, 2026 9:01 pm
Link Copied!

গবি প্রতিনিধি:

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী সুশান্ত কুমার ধরের বিরুদ্ধে ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে অর্থ আদান প্রদানের যোগসূত্র ও নির্মাণ কাজে কমিশন আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও উপ-রেজিস্ট্রার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নির্মাণ কাজে সরবরাহকারী এবং ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে তার বিরুদ্ধে অর্থ আদান-প্রদানের যোগসূত্র এবং বিভিন্ন নির্মাণ কাজের জন্য কমিশন আদায়ের অভিযোগ উঠেছে। এছাড়া এই অভিযোগের একটি অডিও বার্তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা আছে।

বিজ্ঞপ্তিতে, আগামী তিন (০৩) কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়। অন্যথায় অভিযুক্তের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র উপ- সহকারী প্রকৌশলী সুশান্ত কুমার ধর বলেন, ‘যে ব্যক্তি যত ভালো কাজ করবে তার ততই সমালোচনা হবে। আমার প্রতি মিথ্যা অভিযোগ আনা হয়েছে। প্রতিহিংসায় হেয় প্রতিপন্ন করার জন্য দুর্নীতির অভিযোগ করা হয়েছে।’

কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহ-সভাপতি (ভিপি) ইয়াসিন আল মৃদুল দেওয়ান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে কোন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগের প্রমাণ সাপেক্ষে তদন্ত করে বিশ্ববিদ্যালয় থেকে বিতারিত করতে হবে। ডা. জাফরুল্লাহ এর প্রতিষ্ঠানে  দুর্নীতিগ্রস্ত মানুষ থাকলে তার লক্ষ্য পথভ্রষ্ট হবে।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী সুশান্ত কুমার ধরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে কারণ দর্শানো হয়েছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/কেএফ/রিফাত/মুশতাক

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।