etcnews
ঢাকাWednesday , 29 April 2026
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. উন্নয়ন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জাতীয়
  10. নির্বাচন
  11. প্রতিবাদ
  12. প্রযুক্তি
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশ্ব
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

শাহরুখ বা আমির নন, সবচেয়ে বেশি ১০০ কোটির সিনেমা দিয়েছেন কে

etcnews
April 29, 2026 5:45 pm
Link Copied!

অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’ বক্স অফিসে ১০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। এর সঙ্গে সঙ্গে ১০০ কোটির ক্লাবে অক্ষয়ের আরও একটি সিনেমা। আসুন জেনে নেওয়া যাক, ভারতের এমন ৫ অভিনেতা সম্পর্কে, যাঁরা সবচেয়ে বেশি ১০০ কোটির সিনেমা দিয়েছেন।২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘গজনি’ ছিল আমির খানের এমন একটি ছবি, যা প্রথমবারের মতো ভারতীয় বক্স অফিসে ১০০ কোটির ব্যবসা করে। এর মাধ্যমেই বলিউডে ‘১০০ কোটির ক্লাব’-এর সূচনা হয়। এরপর একাধিক ছবি মুক্তি পায়, যেগুলো এই ক্লাবে নিজেদের জায়গা করে নেয়। সম্প্রতি মাত্র ১০ দিনের মধ্যেই ‘ভূত বাংলা’ ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। ফলে অক্ষয় কুমার আবারও একটি ১০০ কোটির ছবির অংশ হলেন। চলুন জেনে নেওয়া যাক, কোন ৫ অভিনেতার ঝুলিতে সবচেয়ে বেশি ১০০ কোটির ছবি রয়েছে।অক্ষয় কুমারএ তালিকার শীর্ষে রয়েছেন ‘খিলাড়ি’। অক্ষয় কুমার ভারতের প্রথম অভিনেতা হয়ে উঠেছেন, ‘ভূত বাংলা’ (১০ দিনে ১১৩ দশমিক ৪০ কোটি রুপি)-সহ যার ২০টি ছবি ১০০ কোটির ক্লাবে রয়েছে। তিনি প্রথম এই ক্লাবে প্রবেশ করেন ‘হাউসফুল ২’ ছবির মাধ্যমে, যা ২০১২ সালে মুক্তি পেয়েছিল।১০০ কোটির ক্লাবে অক্ষয়ের উল্লেখযোগ্য ছবিগুলো হলো ‘হাউসফুল ২’, ‘রাউডি রাঠোর’, ‘হলিডে: আ সোলজার ইজ নেভার অফ ডিউটি’, ‘এয়ারলিফট’, ‘হাউসফুল ৩’, ‘গুড নিউজ’ ইত্যাদি।‘ভূত বাংলা’র পোস্টার থেকে। আইএমডিবি‘ভূত বাংলা’র পোস্টার থেকে। আইএমডিবিসালমান খানবক্স অফিসে সবচেয়ে বেশি ১০০ কোটি রুপির ছবির নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন সালমান খান। তাঁর ঝুলিতে রয়েছে ১৮টি ১০০ কোটির ছবি। এর মধ্যে রয়েছে ‘টাইগার জিন্দা হ্যায়, ‘বজরঙ্গি ভাইজান, ‘সুলতান’, ‘টাইগার ৩’, ‘কিক’, ‘ভারত’, ‘প্রেম রতন ধন পায়ো’, ‘এক থা টাইগার’, ‘রেস ৩’, ‘দাবাং ২’, ‘বডিগার্ড’, ‘দাবাং ৩’, ‘দাবাং’, ‘রেডি’, ‘টিউবলাইট’, ‘কিসি কা ভাই কিসি কি জান’ ইত্যাদি।অজয় দেবগনতৃতীয় স্থানে রয়েছেন অজয় দেবগন। তাঁর ১৬টি ছবি ১০০ কোটির ক্লাবে রয়েছে। এর মধ্যে রয়েছে ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র’, ‘দৃশ্যম ২’, ‘গোলমাল এগেইন’, ‘সিংহম এগেইন’, ‘টোটাল ধামাল’, ‘শয়তান’ ইত্যাদি।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।