বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখের আবহ, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে বিশেষ সংগীত প্রযোজনা নিয়ে হাজির হয়েছেন দেশের শীর্ষ ফ্যাশন ব্র্যান্ড বিশ্ব রঙ-এর কর্ণধার বিপ্লব সাহা।
“মনে লয় আবার সেই দিনে ফিরিতাম” শিরোনামের এই বৈশাখী গানটিতে কণ্ঠ দিয়েছেন স্বয়ং বিপ্লব সাহা এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী ঐশী। সংগীতায়োজন ও উপস্থাপনায় বৈশাখের চিরায়ত রূপ, গ্রামীণ আবহ ও বাঙালির আবেগকে প্রাধান্য দেওয়া হয়েছে।গানটির ভিডিওচিত্রে দেশের ফ্যাশন অঙ্গনের বহু পরিচিত ও স্বনামধন্য ব্যক্তিত্ব অংশ নিয়েছেন, যা পুরো প্রযোজনাকে করেছে আরও বর্ণময় ও নান্দনিক। ঐতিহ্যবাহী রঙ, পোশাক ও সংস্কৃতির সমন্বয়ে এটি একটি ব্যতিক্রমধর্মী আয়োজন হিসেবে ইতোমধ্যেই সবার নজর কাড়ছে।
এই বিশেষ প্রযোজনার মাধ্যমে বৈশাখের চেতনাকে নতুনভাবে তুলে ধরার প্রয়াস নিয়েছেন সংশ্লিষ্টরা। আয়োজকরা আশা করছেন, গণমাধ্যমের সহযোগিতায় গানটি দেশব্যাপী ছড়িয়ে পড়বে এবং সব শ্রেণির মানুষের কাছে পৌঁছাবে।
বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির ধারাবাহিক বিকাশে এমন উদ্যোগ ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
/কেএফ

