etcnews
ঢাকাSaturday , 18 April 2026
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. উন্নয়ন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জাতীয়
  10. নির্বাচন
  11. প্রতিবাদ
  12. প্রযুক্তি
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশ্ব
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

পবিপ্রবির এএনএসভিএম অনুষদে কম্বাইন্ড ডিগ্রির শিক্ষার্থীদের মশাল মিছিল

etcnews
April 18, 2026 10:50 pm
Link Copied!

পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এএনএসভিএম অনুষদে চলমান একাডেমিক অচলাবস্থার প্রতিবাদে কম্বাইন্ড ডিগ্রির শিক্ষার্থীরা নিয়মিত কর্মসূচির অংশ হিসাবে মশাল মিছিল কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে ক্যাম্পাসে অনুষ্ঠিত এই মশাল মিছিলে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। মিছিলটি অনুষদের নিউ একাডেমিক ভবন থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে স্লোগান দেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে একাডেমিক ও প্রশাসনিক ভবন বন্ধ থাকায় শিক্ষা কার্যক্রম সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছে। পাশাপাশি এএইচ ডিসিপ্লিনের শিক্ষকরা ক্লাস পরীক্ষা বর্জন করায় নিয়মিত একাডেমিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

২০-২১ সেশনের একজন শিক্ষার্থী বলেন,” বিশ্ববিদ্যালয় তাদের একাডেমিক সক্ষমতার ভিত্তিতে রানিং ব্যাচের শিক্ষার্থীদের কম্বাইন্ড ডিগ্রি প্রদান করেছে। এটি কোন আকস্মিক সিদ্ধান্ত নয়, একটি নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমেই হয়েছে, জরুরি একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের ভিত্তিতে বাস্তবায়িত হয়েছে। কিন্তু এর পরেও এএইচ ডিসিপ্লিনের শিক্ষকরা ক্লাস বর্জন করছেন এবং প্রশাসনের বর্তমান নীরব ভূমিকায় আমরা অত্যন্ত হতাশ। আমাদের ভবিষ্যৎ এভাবে অনিশ্চয়তার সম্মুখীন হতে পারে না। আমরা চাই দ্রুত এই সমস্যার সমাধান হোক এবং স্বাভাবিক একাডেমিক পরিবেশ ফিরে আসুক।”

/কেএফ/মুসতাক

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।