etcnews
ঢাকাWednesday , 29 April 2026
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. উন্নয়ন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জাতীয়
  10. নির্বাচন
  11. প্রতিবাদ
  12. প্রযুক্তি
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশ্ব
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

টানা বৃষ্টিতে ডুবল রাজধানীর নিচু এলাকা, ভোগান্তি চরমে

etcnews
April 29, 2026 6:32 pm
Link Copied!

কয়েকদিনের তীব্র তাপদাহের পর নামা বৃষ্টিতে জনজীবনে স্বস্তি ফিরলেও নগরীর অনেক এলাকায় তা চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন নিচু এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা।

বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৬৪ নম্বর ওয়ার্ডের কোনাপাড়া এলাকার সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়ায় স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের চলাচল।
বুধবার (২৯ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, কোনাপাড়া মুরগি ফার্ম এলাকা থেকে মাতুয়াইল মেডিকেল পর্যন্ত প্রায় ৩-৪ কিলোমিটার সড়ক পানির নিচে তলিয়ে গেছে।বৃষ্টির পানিতে রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদরাসা এমনকি ব্যবসা প্রতিষ্ঠানও অচল হয়ে পড়েছে। সড়কে হাঁটুপানি জমে থাকায় মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করতে পারছেন না স্থানীয় মুসল্লিরা।সবচেয়ে বিপাকে পড়েছেন মাতুয়াইল মা ও শিশু হাসপাতালে আসা রোগীরা; জলাবদ্ধতার কারণে জরুরি চিকিৎসা সেবা নিতেও পোহাতে হচ্ছে চরম বেগ।কোনাপাড়া এলাকার মুদি দোকানদার কবির হোসেন বাংলানিউজকে বলেন, গত কয়েকদিনের বৃষ্টিতে সব তলিয়ে গেছে।মানুষ ঘর থেকে বের হতে পারছে না। দোকান খুলে বসে থাকলেও কোনো কাস্টমার নেই। এলাকার বেশির ভাগ দোকানপাটই সকাল থেকে বন্ধ রয়েছে।
কোনাপাড়া এলাকায় শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, রোকেয়া হাসান ডিগ্রি কলেজসহ অসংখ্য কিন্ডারগার্টেন ও মাদরাসা রয়েছে। জলাবদ্ধতার কারণে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াত প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সাজ্জাদ বাংলানিউজকে জানায়, রাস্তাঘাট ডুবে যাওয়ায় ভিজে স্কুলে যেতে হচ্ছে। আমার মতো অনেক শিক্ষার্থীকেই সকালে কাপড় ভিজিয়ে ক্লাসে যোগ দিতে হয়েছে। এ দুর্ভোগের যেন শেষ নেই।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকার খালগুলো দীর্ঘ সময় ধরে পরিষ্কার না করায় এ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তারা জানান, বছরের পর বছর এ সমস্যা চললেও স্থানীয় কাউন্সিলর তা সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ নেননি। আসন্ন দিনগুলোতে যিনিই জনপ্রতিনিধি হবেন, তিনি যেন স্থায়ীভাবে এ ড্রেনেজ সমস্যার সমাধান করেন—এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী এলাকাবাসীর।গত কয়েক বছরের তুলনায় মূল সড়কগুলোতে জলাবদ্ধতা কিছুটা কম থাকলেও নিচু এলাকায় চিত্র ভিন্ন। মালিবাগ, শান্তিনগর, সায়েবাবাদ, শনির আখড়া, পুরান ঢাকার বংশাল ও নাজিমুদ্দিন রোড, ফার্মগেট, ধানমন্ডি, মিরপুর এবং আগারগাঁও এলাকার বিভিন্ন সড়কে জলজট দেখা দিয়েছে। এর ফলে অফিসগামী মানুষ ও সাধারণ যাত্রীদের যাতায়াতে সময় লাগছে দ্বিগুণ। অনেক জায়গায় সড়কে পানি জমে থাকায় যান চলাচল ধীর হয়ে পড়েছে, যা সৃষ্টি করছে দীর্ঘ যানজট।

/কানিজ

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।