etcnews
ঢাকাWednesday , 11 September 2024
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক কমিটি ঘোষণা

etcnews
September 11, 2024 5:07 pm
Link Copied!

মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সভায় বাকসাস উপদেষ্টা মো. নাজমুল হোসেন ও জাফর ইকবাল সর্বসম্মতিক্রমে আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। এসময় অনলাইনে যুক্ত ছিলেন সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মো. মনিরুল ইসলাম।

নবগঠিত কমিটির আহ্বায়ক হয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী আফরুজা আক্তার (আভা), সদস্য সচিব ইংরেজি বিভাগের স্নাতকের শিক্ষার্থী এইচ.এম.সাইফুল ইসলাম (সাব্বির)। এ ছাড়াও, যুগ্ম আহ্বায়ক ইংরেজি বিভাগের শিহাব আল নাসিম ও ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান তাওহীদ। সদস্য পদে আছেন- পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জিসান আহমেদ কাব্য, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সামীহা ছোঁয়া এবং ইতিহাস বিভাগের শিক্ষার্থী নাফিজ আননান অর্ণব।

নবগঠিত আহ্বায়ক কমিটি ৩ মাসের জন্য অনুমোদিত হয়েছে। আগামী ৩ মাসের মধ্যে আহ্বায়ক কমিটি নির্বাচন দিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।