etcnews
ঢাকাWednesday , 11 September 2024
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় ৪৫ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

etcnews
September 11, 2024 2:33 pm
Link Copied!

সাভারের আশুলিয়ায় কয়েক দিনের শ্রমিক অসন্তোষে ৪৫টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে আরও ২৫টি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পরে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে বিভিন্ন দাবিতে কারখানার ভেতর ও সড়কে শ্রমিকরা বিক্ষোভ ও অবরোধ করেন।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে কারখানা গেটে বন্ধের নোটিশ দেখতে পান। এতে কারখানার শ্রমিকরা উত্তেজিত হয়ে বিক্ষোভ শুরু করেন।

অনির্দিষ্টকালের জন্য বন্ধ কারখানাগুলো হলো- ভারচুয়াল বটয়ম, মন্ডল নিটওয়্যারস লিমিটেড, সিগমা ফ্যাশনস লিমিটেড, হা-মীম গ্রুপ, ক্রসওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিডেট, জিন্স প্রোডিউসার লিমিটেড, অরুনিমা গ্রুপের অরুনিমা স্পোর্টসওয়্যার লিমিটেড এবং ডিএমসি অ্যাপারেলস লিমিটেড, এসএম নিটওয়্যারস লিমিটেড, আগামী অ্যাপারেলস লিমিটেড, মানতা অ্যাপারেলস লিমিটেডসহ ৪৫টি পোশাক কারখানা।

শ্রমিকরা জানান, বিভিন্ন দাবি নিয়ে টানা কয়েক দিন ধরে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা। কিন্তু মালিকপক্ষ শ্রমিকদের দাবি নিয়ে কয়েক দফায় বসলেও কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত হয়নি। এতে শ্রমিকদের ক্ষোভে কয়েক দিন কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে। পরে আজকে সকালে কাজে যোগ দিতে এসে কারখানার সামনে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখতে পান শ্রমিকরা।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।