etcnews
ঢাকাMonday , 6 May 2024
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

etcnews
May 6, 2024 4:39 pm
Link Copied!

বিশ্বজিৎ সিংহ রায়, মাগুরা।। মাগুরায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৮ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে জেলা আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত বিশেষ সভা, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গত-৫ মে ২০২৪ সম্পন্ন হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ ।
জেলা সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা পরিষদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধি প্রতিপালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় ।
এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মসিউদ্দৌলা রেজা পিপিএম (বার),
উপ-অধিনায়ক-৫৮ বিজিবি মেজর মাহমুদুল হাসান ,
কোম্পানী কমান্ডার সিপিসি-২ র‍্যাব-৬ মেজর নাঈম আহমেদ ,জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান,
সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, ডিজি এফ আইয়ের প্রতিনিধি,
জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি চন্দন দেবনাথ, সকল উপজেলা নির্বাচন অফিসাার ও সকল থানার পুলিশ পরিদর্শক বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন,,সব ধরনের অপচেষ্টা প্রতিরোধ করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ সময় সজাগ দৃষ্টি রাখতে অনুরোধ করেন তিনি। এছাড়া সবাই সকলকে অবাদ সুষ্ঠু অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিশেষ দৃঢ় প্রত্যায় ব্যক্ত করেন তিনি।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।