etcnews
ঢাকাFriday , 26 January 2024
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হবে পরিচ্ছন্ন ও দুর্ণীতিমুক্ত: প্রতিমন্ত্রী মহিব

etcnews
January 26, 2024 5:31 pm
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান মহিব বলেন, জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জন্য আশীর্বাদ। আগামী দিনে বাংলাদেশকে তিনি আরও উন্নত দেশে পরিণত করতে চান। এ জন্য তিনি একটি স্মার্ট মন্ত্রী সভা গঠন করেছেন। আর সে মন্ত্রীসভায় আমাকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করেছেন। এতে শুধু আমি নই, কলাপাড়া-রাঙ্গাবালী ও মহিপুরের মানুষ সম্মানিত হয়েছে। আমি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে একটি পরিচ্ছন্ন ও দুর্ণীতিমুক্ত মন্ত্রণালয় হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।

পটুয়াখালীর কলাপাড়ায় শুক্রবার (২৬ জানুয়ারি) শেষ বিকেলে পৌর শহরের শহীদ মিনার চত্বরে উপজেলা ও পৌর আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রতিমন্ত্রীর সহধর্মিনী ও আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কুমার নন্দী, সহ-সভাপতি ড. শহীদুল ইসলাম বিশ্বাস, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদারসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মঞ্জরুল আলম ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইদুর রহমান সাঈদ।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।