etcnews
ঢাকাSaturday , 6 January 2024
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

ভোটাররা ভোট দিতে পারলে জয় শতভাগ নিশ্চিত মতবিনিময় সভায় স্বতন্ত্র প্রার্থী লিটন

etcnews
January 6, 2024 2:16 pm
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিবেশ ও পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ১১৪ পটুয়াখালী-৪ আসনে ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ কমিটির সাবেক সহ-সম্পাদক ও সাবেক এমপি মরহুম আনোয়ার-উল-ইসলাম মিয়া’র পুত্র মো: আব্দুল্লাহ আল ইসলাম লিটন। শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৪ টায় তার নিজস্ব বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সুষ্ঠ পরিবেশে ভোটাররা ভোট দিতে পারলে তার জয় শতভাগ নিশ্চিত হবে বলে তিনি দাবী করেন। নির্বাচনে বিজয়ী হতে পারলে এ জনপদকে তিনি ঢেলে সাজাবেন বলে জানান। তবে, উপজেলার ধুলাসার, বালিয়াতলী, ডালবুগঞ্জ ও লতাচাপলী ইউনিয়নগুলো তুলনামূলক ঝুকিপূর্ণ ও অপ্রীতিকর পরিস্থিতি হতে পারে বলে তিনি আশংকা করেন। এ ইউনিয়ন গুলোতে তার ভোটার ও সমর্থকরা প্রতিদ্বন্দ্বী সমর্থকদের চাপ ও তোপের মুখে রয়েছে বলে তিনি অভিযোগ করেন। এসকল নিষয়ে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় কলাপাড়া প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সংবাদকর্মীসহ অন্যান্য গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।