etcnews
ঢাকাMonday , 26 October 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

ইরানে হামলা থেকে পিছু হটলেন ট্রাম্প

etcnews
October 26, 2026 1:01 pm
Link Copied!

ইরানে হামলা চালানোর হুমকি ও উত্তেজনার মধ্যে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (২৫ অক্টোবর) তিনি জানিয়েছেন, ওই দিন ইরানে কোনো হামলা চালাবে না যুক্তরাষ্ট্র।হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘না, আজ কোনো হামলা হবে না।’এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ছে। মঙ্গলবার ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের সম্ভাব্য হামলা নিয়ে বারবার সতর্ক করেছেন।

এর আগে ইরানের দুই কর্মকর্তা দ্য নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কূটনীতিক ও কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার প্রস্তুতি নিচ্ছে তেহরান। ওই দুই কর্মকর্তার একজন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সদস্য।
সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।