etcnews
ঢাকাSunday , 25 October 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

‘ইসরাইলকে ১ ঘণ্টায় ধ্বংস করতে পারে ইরান’

etcnews
October 25, 2026 11:35 am
Link Copied!

দখলদার ইসরাইলকে ইরান এক ঘণ্টার মধ্যে ধ্বংস করতে পারে বলে মন্তব্য করেছেন ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি।

রোববার (২৫ অক্টোবর) ইরানের বার্তা সংস্থা মেহের জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে ইব্রাহিম আজিজি হিব্রু ভাষায় ওই পোস্ট দিয়েছেন।ইরানের এই জ্যেষ্ঠ আইনপ্রণেতা বলেছেন, ইরানের নিরাপত্তা বা জাতীয় স্বার্থের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপ নেওয়া হলে তা ইসরাইলকে এক ঘণ্টারও কম সময়ের মধ্যে বসবাসের অযোগ্য করে তুলবে।আজিজি জোর দিয়ে বলেন, ‘জেনে রাখুন, আমাদের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে, দখলকৃত অঞ্চলগুলোকে (ইসরাইল) বসবাসের অযোগ্য করে তুলতে এক ঘণ্টারও কম সময় লাগবে।’

পোস্টটির সঙ্গে যুক্ত একটি ছবিতে ইসরাইলি শাসনের সমস্ত অবকাঠামো দেখানো হয়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।