etcnews
ঢাকাMonday , 19 October 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাট পাসপোর্ট অফিসের সার্ভার কক্ষে আগুন, বন্ধ সেবা; ভোগান্তিতে আবেদনকারীরা

etcnews
October 19, 2026 11:21 pm
Link Copied!

অলি রহমান,বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সার্ভার কক্ষে আগুন লাগার ঘটনায় বন্ধ রয়েছে স্বাভাবিক সেবা কার্যক্রম। এতে নতুন আবেদন, ছবি তোলা ও পাসপোর্ট সংগ্রহ করতে এসে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

রোববার (১৮ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে পাসপোর্ট অফিসের সার্ভার কক্ষে ফায়ার অ্যালার্ম বেজে উঠলে আগুনের বিষয়টি কর্মকর্তাদের নজরে আসে। দ্রুত কক্ষটি খুলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আগুনে পুড়ে নষ্ট হয়েছে এভিআর (অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর) মেশিন। তবে সার্ভার, কম্পিউটার ও গুরুত্বপূর্ণ নথিপত্র অক্ষত রয়েছে।

এভিআর মেশিন নষ্ট হয়ে যাওয়ায় সোমবার (১৯ অক্টোবর) অফিসের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকে। ফলে দূরদূরান্ত থেকে আসা আবেদনকারীদের সেবা না পেয়ে ফিরে যেতে হয়। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি দুর্ভোগে পড়েন তাঁরা।

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান জানান, বিদ্যুৎ বিভ্রাটের পর সরবরাহ চালু হলে অতিরিক্ত ভোল্টেজের কারণে এভিআর মেশিনে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। মেশিনটি মেরামতের জন্য পাঠানো হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, মেশিনটি মেরামত করা সম্ভব হলে আগামী রোববার (২৫ অক্টোবর) থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। দুর্গাপূজার ছুটি ও সাপ্তাহিক ছুটির কারণে এর মধ্যে সেবা কার্যক্রম বন্ধ থাকবে বলে জানান তিনি।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।