গতকাল ১৪ অক্টোবর ২০২৬ তারিখ দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত হালতী বিলের মহনপুর দারা আঁচরাখালী, মোবাইল কোর্ট অভিযানে আইন লঙ্ঘন করে মাছ শিকারের অপরাধে ১ জন ব্যক্তিকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ ধারা অনুযায়ী মোট ৫,০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়।অভিযুক্ত ব্যক্তির নাম মোঃ কাশেম আলী সরদার (৫৯)পিতা জসিম উদ্দিন সরদার ঠিকানা আঁচড়াখালি নলডাঙ্গা।
চায়না রিং জাল ৬৫ পিস,জব্দ আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা। জব্দকৃত চায়না রিং জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ শামীম হোসেন।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব আবু সাঈদ। অভিযানের নিরাপত্তার দায়িত্বে ছিলেন নলডাঙ্গা থানা পুলিশের সদস্যবৃন্দ।
মৎস্য সম্পদ সংরক্ষণ, অভয়াশ্রমের সুরক্ষা এবং আইন লঙ্ঘন প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
/কানিজ/মোতাহার

