etcnews
ঢাকাWednesday , 20 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

মহিপুরে মডেল কেয়ার হাসপাতালে অভিযান: অবৈধভাবে ওষুধ ব্যবসা, জব্দ বিপুল পরিমাণ ঔষধ

etcnews
May 20, 2026 4:38 pm
Link Copied!

পটুয়াখালীর কলাপাড়া,মহিপুরে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই অবৈধভাবে ওষুধ ব্যবসা পরিচালনার অভিযোগে এক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। এসময় বিভিন্ন ধরনের ঔষধ জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীর কাছ থেকে মুচলেকা গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (২০ মে) ঔষধ প্রশাসন অধিদপ্তর, জেলা কার্যালয় পটুয়াখালীর উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, কেয়ার মডেল হাসপাতাল দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় ড্রাগ লাইসেন্স ও অনুমোদিত ফার্মাসিস্ট ছাড়াই ওষুধ বিক্রি ও সংরক্ষণ করা হচ্ছিল। এছাড়াও কিছু ঔষধের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন ব্যবসায়ী।

অভিজান টি পরিচালনা করেন ড্রাগ সুপার সুমন বিশ্বাস, সাথে ছিলেন অফিস সহোকারী মোঃ মোরশেদ।মোঃ মনির হোশেন। আরো উপস্থিত ছিলেন উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিষ্ঠ সমিতির সভাপতি ডাঃ ইব্রাহিম খলিল ও সাধারণ সম্পাদক মোঃ জাহিদ তালুকদার। মহিপুর কেমিস্ট এন্ড ড্রাইগিস্ট সমিতির সভাপতি ডাঃ আলহাজ্ব মহিবুল্লাহ মুসুল্লি ও সাধারণ সম্পাদক মোঃ মাহবুব মুসল্লী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অভিযান চলাকালে “Xetox IV” নামের একটি ঔষধসহ মোট ১৩৭ পিস ঔষধ জব্দ করা হয়। জব্দ তালিকায় উল্লেখ রয়েছে, এসব ঔষধের যথাযথ অনুমোদন ও সংরক্ষণ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন থাকায় সেগুলো জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত ঔষধের নমুনা যাচাই ও প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের কথা জানায় ঔষধ প্রশাসন।

এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যবসায়ী লিখিত মুচলেকায় ভবিষ্যতে সকল আইন ও বিধিমালা মেনে ব্যবসা পরিচালনার অঙ্গীকার করেন। একই সঙ্গে অবৈধভাবে ঔষধ ক্রয়-বিক্রয়, মজুদ ও বিতরণ কার্যক্রম থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দেন।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। নকল, অনুমোদনহীন ও অবৈধ ঔষধের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের অভিযান সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং অবৈধ ঔষধ ব্যবসায়ীদের জন্য কঠোর বার্তা হিসেবে কাজ করবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।