কলাপাড়া প্রতিনিধি।
পটুয়াখালী জেলায় ওয়ারেন্ট তামিল কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন কলাপাড়া থানায় কর্মরত এএসআই জসিম আকন। মার্চ মাসে জেলার মধ্যে সফলভাবে ওয়ারেন্ট তামিল কার্যক্রম পরিচালনায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
বুধবার পটুয়াখালী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ বিশেষ পুরস্কার গ্রহণ করেন তিনি। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষা ও বিচারিক কার্যক্রমকে গতিশীল করতে ওয়ারেন্ট তামিল কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় এএসআই জসিম আকনকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।
সহকর্মী ও স্থানীয়দের মতে, দায়িত্বশীলতা, আন্তরিকতা ও পেশাদারিত্বের মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তার এ অর্জনে কলাপাড়া থানার পুলিশ সদস্যদের মধ্যেও উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

