etcnews
ঢাকাWednesday , 11 March 2026
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ৬

etcnews
March 11, 2026 7:37 am
Link Copied!

পশ্চিম সুইজারল্যান্ডের একটি শহরে যাত্রীবাহী বাসে আগুন লেগে কমপক্ষে ৬ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে রাজধানী বার্ন থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) দূরে ফ্রিবার্গ ক্যান্টনের কেরজারের কেন্দ্রস্থলে এই ঘটনাটি ঘটে। খবর দ্য গার্ডিয়ানের।পুলিশ জানায়, কমপক্ষে তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং একজন উদ্ধারকারীও আহত হয়েছেন। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি, তবে এটি ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।এদিকে, একজন ব্যক্তি নিজের শরীরে পেট্রোল ঢেলে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে যে, তারা তাৎক্ষণিকভাবে এটি নিশ্চিত করতে পারেনি।

স্থানীয় গণমাধ্যমে পোস্ট করা একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, আগুনের তীব্রতায় বাসটির কাঠামো ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। দুর্ঘটনার শিকার বাসটি কেরজার্স থেকে ১৭ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ডুডিনজেন পৌরসভা থেকে এসেছিল।পুলিশের মুখপাত্র ফ্রেডেরিক পাপোক্স বলেন, প্রাথমিক আলামত দেখে মনে হচ্ছে বাসের ভেতরে থাকা কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এই অগ্নিকাণ্ড ঘটিয়েছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পেট্রোল ঢেলে আগুন দেওয়ার খবরটি পুলিশ এখনো নিশ্চিত করেনি। ঘটনার সময় অন্য কোনো যানবাহনের সঙ্গে বাসের সংঘর্ষ হয়নি বলেও জানানো হয়েছে।

সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিন এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং পুরো ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।