ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপুকে সংবর্ধনা দিয়েছে শরীয়তপুর জেলা প্রশাসন।সোমবার (১৬ মার্চ) সকাল ১০টায় শরীয়তপুর সার্কিট হাউসে জেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক তাহসিনা বেগম ফুল দিয়ে জাতীয় সংসদের হুইপকে বরণ করে নেন।জানা গেছে, বিএনপির নির্বাচনি ইশতেহারের অংশ হিসেবে দেশব্যাপী খাল খনন কর্মসূচির আওতায় গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া এলাকায় যাওয়ার পথে শরীয়তপুর সার্কিট হাউসে পৌঁছালে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।পরে জেলা পুলিশের পক্ষ থেকে জাতীয় সংসদের হুইপকে রাষ্ট্রীয় সম্মাননার অংশ হিসেবে সশস্ত্র সালাম প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন— শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরন, জেলা পরিষদের প্রশাসক সরদার একেএম নাসির উদ্দীন কালু, পুলিশ সুপার রওনক জাহানসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

