etcnews
ঢাকাSaturday , 24 January 2026
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. উন্নয়ন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জাতীয়
  10. নির্বাচন
  11. প্রতিবাদ
  12. প্রযুক্তি
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশ্ব

বিএনপিই একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি : সালাহউদ্দিন আহমদ

etcnews
January 24, 2026 7:05 am
Link Copied!

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপিই একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি। যারা ভারতের পক্ষে, তারা ভারতে পালিয়েছে। দেশে যেন আর কোনো দিন ফ্যাসিবাদ ফিরে না আসে সে ব্যবস্থা গড়ে তুলতে হবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) কক্সবাজারের চকরিয়ায় সুরাজপুর-মানিকপুরে গণসংযোগে এ কথা বলেন তিনি।

অগণতান্ত্রিক শক্তির উত্থানে সবার একই পরিণতি হবে— এমন হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিএনপি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছে। বিএনপি শহীদদের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। তাই আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে স্বাধীনভাবে মুক্ত পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানাই।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এমন ব্যবস্থা গড়ে তোলা হবে, দেশের কোনো মানুষকে যেন দারিদ্র্যসীমার নিচে বসবাস করতে না হয়। তার জন্য একটি অর্থনৈতিক পরিকল্পনা সাজিয়েছে বিএনপি। নারীর ক্ষমতায়ন, আর্থিক সচ্ছলতা বৃদ্ধিতে অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। কৃষকদের দেওয়া হবে কৃষি কার্ড। স্বাস্থ্য কার্ডের মাধ্যমে জনগণ সরকারি ও বেসরকারি হাসপাতালে উন্নত চিকিৎসা পাবে।সময় বিএনপির এ নেতা জানান, বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রক্ষা করে।

ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারে অন্যদের মাঝে বক্তব্য দেন- চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, যুবদলের সভাপতি মোহাম্মদ জাকারিয়া প্রমুখ।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।