etcnews
ঢাকাMonday , 11 August 2025
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. উন্নয়ন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জাতীয়
  10. নির্বাচন
  11. প্রতিবাদ
  12. প্রযুক্তি
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশ্ব

বাংলানিউজের সম্পাদক হলেন তৌহিদুল ইসলাম মিন্টু

etcnews
August 11, 2025 7:19 am
Link Copied!

দেশের অন্যতম শীর্ষ নিউজপোর্টাল বাংলানিউজের সম্পাদক হিসেবে পদোন্নতি পেয়েছেন তৌহিদুল ইসলাম মিন্টু। শনিবার (৯ আগস্ট) প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি তাকে এই পদোন্নতি দিয়েছে।

তিনি বাংলানিউজে নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দিয়েছিলেন। এরপর তিনি ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পান।

যশোরের সন্তান তৌহিদুল ইসলাম মিন্টুর সাংবাদিকতায় হাতেখড়ি নিজ জেলা শহরেই। তিনি ১৯৯৭ সালে দৈনিক লোকসমাজে যোগদান করেন। এ পত্রিকার মফস্বল সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। এরপর ২০০১ সালের আগস্ট মাসে ঢাকায় চলে আসেন।

রাজধানীতে এসে যোগ দেন দৈনিক আজকের কাগজে। এরপর চাকরি করেন দৈনিক দেশবাংলায়।

২০০৯ সালের জুন মাসে দৈনিক কালের কণ্ঠে যোগ দিয়ে ২০১৩ সালের অক্টোবর পর্যন্ত কাজ করেন তৌহিদুল ইসলাম মিন্টু। এরপর তিনি গড়ে তোলেন অনলাইন নিউজপোর্টাল ‘দ্য রিপোর্ট টোয়েন্টিফোর.কম’।

এ বছরের ২৩ জানুয়ারি তিনি নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দেন বাংলানিউজে। অল্প কিছুদিনের মধ্যেই তাকে ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। এরপর শনিবার সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন তিনি।

গত এপ্রিলে অনুষ্ঠিত খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন তৌহিদুল ইসলাম মিন্টু। এর আগে তিনি সাংবাদিকদের বিভিন্ন সংগঠনে নেতৃত্ব দিয়েছেন।

তিনি জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।