etcnews
ঢাকাWednesday , 18 June 2025
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. উন্নয়ন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জাতীয়
  10. নির্বাচন
  11. প্রতিবাদ
  12. প্রযুক্তি
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশ্ব

ফেসবুকের সব ভিডিও হবে ‘রিলস’

etcnews
June 18, 2025 11:04 am
Link Copied!

ফেসবুকে আপলোড হওয়া সব নতুন ভিডিও এখন থেকে ‘রিলস’ হিসেবে দেখানো হবে। এ বিষয়ে ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমটির মূল প্রতিষ্ঠান মেটা।

গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, এই পরিবর্তনের ফলে ব্যবহারকারীরা সব ধরণের ভিডিও কনটেন্ট ‘রিলস’ ফরম্যাটে  সহজে আপলোড ও শেয়ার করতে পারবেন।

‘ভিডিও’ ট্যাবের নামেও পরিবর্তন আনছে ফেসবুক। নতুন নাম হবে ‘রিলস’ ট্যাব।

শিগগিরই কার্যকর হবে এই নতুন ফিচার। ধাপে ধাপে এটি সব ব্যবহারকারীর প্রোফাইল ও পেজে আপডেট করা হবে। আগামী কয়েক মাসের মধ্যেই তা বিশ্বব্যাপী কার্যকর করা হবে।

নতুন এই ফিচারে রিলস ভিডিওর দৈর্ঘ্য বা ফরম্যাটের কোনো সীমাবদ্ধতা রাখছে না মেটা। যার ফলে ছোট, বড় ও লাইভ সব ধরনের ভিডিও কনটেন্টই ‘রিলস’ হিসেবে আপলোড ও পোস্ট করা যাবে।

যেসব ব্যবহারকারী আগে ভিডিও ক্যাটাগরিতে কন্টেন্ট আপলোড করেছেন, তাদের চিন্তার কিছু নেই।

ভিডিওগুলো যেভাবে আপলোড হয়েছে, সেভাবেই থাকবে। ‘রিলস’ ট্যাবে ক্লিক করলে সেগুলো খুঁজে পাওয়া যাবে।

তবে যেসব ইউজারের ফিড পোস্ট ও রিলসের অডিয়েন্স সেটিং আলাদা, তাদেরকে সেটিং এ পরিবর্তন আনতে হবে বা নতুন করে অডিয়েন্স নির্ধারণ করে দিতে হবে।

মেটা আশা করছে, নতুন এসব পরিবর্তন ইউজারদের উপকারে আসবে। তারা ফেসবুকে আরও সৃজনশীল হওয়ার সুযোগ পাবেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।