বিশেষ প্রতিবেদক :
দেশের অন্যতম স্বনামধন্য আবাসন প্রতিষ্ঠান প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেড তাদের নতুন আবাসন প্রকল্প “আশুলিয়া আরবান সিটি”-এর শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল আয়োজন করেছে। গত ২৯ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) বাদ আসর রাজধানীর গুলশান-১-এ অবস্থিত প্রতিষ্ঠানটির কর্পোরেট অফিসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন ঘোষণা করা হয় এবং দেশ, জাতি ও নতুন প্রকল্পটির সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত থেকে প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেড-এর চেয়ারম্যান মফিজুর রহমান তার বক্তব্যে বলেন, “আশুলিয়া আরবান সিটি একটি আধুনিক, পরিকল্পিত ও পরিবেশবান্ধব আবাসন প্রকল্প। এখানে নগরজীবনের সকল প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ করছি।”
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক লায়ন গোলাম মোহাম্মদ আলী, ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন, ডিরেক্টর নাফিসা আহমেদ পারিসাসহ প্রতিষ্ঠানের অন্যান্য পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তা, শুভানুধ্যায়ী ও গণমাধ্যম প্রতিনিধিরা।অনুষ্ঠান শেষে কোম্পানির পক্ষ থেকে দেশের মানুষের জন্য নিরাপদ, পরিকল্পিত ও মানসম্মত আবাসন নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

