etcnews
ঢাকাSunday , 14 September 2025
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. উন্নয়ন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জাতীয়
  10. নির্বাচন
  11. প্রতিবাদ
  12. প্রযুক্তি
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশ্ব

ডাঃ জাহেদুর রহমানকে হত্যার হুমকি ও নাস্তিক অপবাদ দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আল্লামা ইমাম হায়াত

etcnews
September 14, 2025 5:48 am
Link Copied!

জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব ও রাজনৈতিক বিশ্লেষক ডাঃ জাহেদুর রহমানকে হত্যার হুমকি ও নাস্তিক অপবাদ দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মানবতার রাজনীতি ভিত্তিক নিবন্ধিত রাজনৈতিক দল বিশ্ব ইনসানিয়াত বিপ্লব (World Humanity Revolution, Bangladesh)–এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।

শনিবার দেওয়া এক বিবৃতিতে আল্লামা ইমাম হায়াত বলেন, “কাউকে হত্যার হুমকি দেওয়া বা হত্যাকারী হওয়া ইসলামের কাজ নয়। হত্যাকারীরা আসলে মানবতার শত্রু, অমানবিক ও শয়তানপ্রবণ গোষ্ঠী।”

তিনি উল্লেখ করেন, এদেশের ইতিহাসে কিছু মতবাদ ও রাজনৈতিক গোষ্ঠী খুন, সন্ত্রাস ও ভয়ভীতি ছড়িয়ে সমাজকে ধ্বংস করার চেষ্টা করেছে। এসব গোষ্ঠী ইসলামের নাম ব্যবহার করলেও তাদের কার্যকলাপ সম্পূর্ণরূপে ইসলামের বিপরীত।আল্লামা ইমাম হায়াত আরও বলেন, ইসলামের রাজনৈতিক দিকনির্দেশনা হলো— সব মানুষের সমান নিরাপত্তা, স্বাধীনতা, অধিকার, মর্যাদা ও মালিকানা নিশ্চিত করা। একক ধর্ম বা একক জাতি গোষ্ঠীর নামে রাষ্ট্র কায়েম করা ইসলামে নিষিদ্ধ।

তিনি সাম্প্রদায়িক উগ্রবাদ, সন্ত্রাস ও স্বৈরতান্ত্রিক রাজনীতিকে মানবতা ধ্বংসকারী মতবাদ হিসেবে আখ্যায়িত করে বলেন, “যারা ধর্মের নামে সহিংসতা চালায় তারা কখনো অন্যের জীবন, অধিকার ও স্বাধীনতাকে স্বীকার করে না।”

বিবৃতিতে তিনি সব ধর্ম-বর্ণের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মানবতার রাজনীতির ভিত্তিতে মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে আসার আহ্বান জানান। তার মতে, মানবিক শক্তির ঐক্যই জীবন ও রাষ্ট্র রক্ষার একমাত্র উপায়।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।