etcnews
ঢাকাFriday , 10 October 2025
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. উন্নয়ন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জাতীয়
  10. নির্বাচন
  11. প্রতিবাদ
  12. প্রযুক্তি
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশ্ব

গোঁফওয়ালা শাকিব, ভক্তরা বলছেন অবিকল রণবীর কাপুর

etcnews
October 10, 2025 12:18 pm
Link Copied!

গোঁফ রাখা নতুন এক লুকে হাজির হয়ে চমকে দিলেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান। শুক্রবার সকালে প্রকাশিত তার ‘সোলজার’ সিনেমার পোস্টার দেখে নেটিজেনরা যেন রীতিমতো তাক লাগিয়ে গেছেন!

মাত্র তিন দিন আগেই প্রকাশিত হয়েছিল ছবিটির ঘোষণাপর্বের ‘অ্যানাউন্সমেন্ট গ্লিম্পস’, যা নিয়েই তখন সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল উত্তেজনা। এবার সেই উত্তেজনায় আরও আগুন ঢেলেছেন শাকিব-নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছেন ছবিটির অফিশিয়াল লুক। ক্যাপশনে লিখেছেন, আপনার সৈনিক, আপনার সেবায় নিয়োজিত।

পোস্টারটিতে দেখা যাচ্ছে একেবারে নতুন এক শাকিব খানকে-ঠোঁটের ওপরে মোটা গোঁফ, চোখে-মুখে তীক্ষ্ণ দৃঢ়তা, আর মুখজুড়ে এক রহস্যময় অভিব্যক্তি। যেন এক যুদ্ধক্ষেত্রের যোদ্ধা, যাকে আগে কখনো দেখা যায়নি!

প্রকাশের পর থেকেই এই লুক নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কেউ বলছেন, “এ যেন একদমই অন্য রকম শাকিব!” আবার কেউ মন্তব্য করছেন, “এই লুকে শাকিব খানকে অবিকল রণবীর কাপুরের মতো লাগছে!”

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ‘সোলজার’-এর এই নতুন পোস্টারই ট্রেন্ডিং-কেউ বানাচ্ছেন মিম, কেউ দিচ্ছেন রিঅ্যাকশন ভিডিও, কেউবা লিখছেন প্রত্যাশার কথা।

সব মিলিয়ে বলা যায়, শাকিব খানের এই নতুন লুক ‘সোলজার’-এর জন্য তৈরি করেছে তুমুল কৌতূহল ও উত্তেজনা। এখন দর্শকদের অপেক্ষা-  এই নতুন রূপে পর্দায় কেমন ঝড় তুলতে যাচ্ছেন ঢালিউডের কিং!

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।