etcnews
ঢাকাSunday , 8 February 2026
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

ইয়োফাসের সভাপতি শিবলী, সাধারণ সম্পাদক সাইফুল

etcnews
February 8, 2026 6:18 am
Link Copied!

প্রশাসন ক্যাডারের মাঠপর্যায়ে কর্মরত সিনিয়র সহকারী কমিশনার/সচিব ও সহকারী কমিশনার/সচিব পদে নিয়োজিত প্রায় সাড়ে তিন হাজার কর্মকর্তার প্রতিনিধিত্বকারী সংগঠন ইয়ং অফিসার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইয়োফাস) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ মামুন শিবলী। তিনি বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি উইংয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত। সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সাইফুল ইসলাম জয়। তিনি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।কমিটি ঘোষণার পর প্রতিক্রিয়ায় সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম জয় বলেন, ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান আমাদের এই নতুন পথচলায় মূলমন্ত্র হিসেবে কাজ করবে।’

তিনি আরও জানান, সংগঠনের সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়ন, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং প্রশাসনিক সক্ষমতা জোরদারে ইয়োফাস সক্রিয় ভূমিকা রাখবে।মাঠপর্যায়ের প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা মনে করছেন, ইয়োফাসের এই নতুন কমিটি সারাদেশে কর্মরত তরুণ প্রশাসনিক কর্মকর্তাদের নিজস্ব উন্নয়ন, অভিজ্ঞতা বিনিময় এবং সমন্বিত নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।