etcnews
ঢাকাMonday , 2 February 2026
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. উন্নয়ন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জাতীয়
  10. নির্বাচন
  11. প্রতিবাদ
  12. প্রযুক্তি
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশ্ব

জাতীয় নির্বাচনের দিন ভিসা সেবা দেবে না যে দেশ

etcnews
February 2, 2026 2:07 pm
Link Copied!

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে সুইডেনের ভিসা সেবা বন্ধ থাকবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা সুইডিশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচনের কারণে ভিসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল, ভিএসি সুইডেন এবং দূতাবাসের মাইগ্রেশন বিভাগের সকল কার্যক্রম বন্ধ থাকবে। ওই দিন দূতাবাসের সঙ্গে ফোন যোগাযোগও সম্ভব হবে না।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে, নিজ নিজ পরিদর্শন পরিকল্পনা পুনর্বিন্যাস করে নির্বাচনের আগে বা পরে ভিসাসংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করার জন্য।
সুইডিশ দূতাবাস নির্বাচনের দিন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তকে ভিসা আবেদনকারীদের সুবিধার্থে পূর্বেই জানানো হয়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।