etcnews
ঢাকাMonday , 13 April 2026
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. উন্নয়ন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জাতীয়
  10. নির্বাচন
  11. প্রতিবাদ
  12. প্রযুক্তি
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশ্ব

কুষ্টিয়ায় ট্রাকের চাকা বিস্ফোরণে প্রাণ গেল চালকের

etcnews
April 13, 2026 11:18 pm
Link Copied!

কুষ্টিয়ার প্রতিনিধি,

কুষ্টিয়ার খোকসায় ট্রাকের চাকা বিস্ফোরণে পরবেশ (৪০) নামে এক চালক নিহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা বাসস্ট্যান্ড এলাকার অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পরবেশ যশোরের চুরামনকাঠি এলাকার আনোয়ার শেখের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বালুবোঝাই তিনটি ট্রাক কুষ্টিয়া হয়ে মাদারীপুরে যাচ্ছিল। এর মধ্যে একটি ট্রাকের চাকায় অতিরিক্ত হাওয়া থাকার কারণে চাকার রিং ভেঙে যায়। সেটি মেরামতের জন্য খোকসায় বাসস্ট্যান্ড এলাকায় মেকারের দোকানে যান পরবেশ। সেখানে চাকার রিং বিস্ফোরণ হয়। এতে তার মুখের অংশ থেতলে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে খোকসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, ট্রাকের চাকা বিস্ফোরণ হয়ে পরবেশ নামে একজন নিহত হয়েছেন। পরিবারের সদস্যেদের জানানো হয়েছে। তারা এলে মরদেহটি হস্তান্তর করা হবে।

/কেএফ/জামাল

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।