etcnews
ঢাকাThursday , 23 April 2026
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. উন্নয়ন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জাতীয়
  10. নির্বাচন
  11. প্রতিবাদ
  12. প্রযুক্তি
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশ্ব
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

কার্তিক-শ্রীলীলার সিনেমা মুক্তি নিয়ে অনিশ্চয়তা

etcnews
April 23, 2026 1:31 pm
Link Copied!

বলিউডে নতুন এক প্রেমের আবহ তৈরি করতে পর্দায় আসার কথা ছিল কার্তিক আরিয়ান এবং দক্ষিণী সেনসেশন শ্রীলীলার। পরিচালক অনুরাগ বসুর এই রোমান্টিক মিউজিক্যাল ড্রামা নিয়ে যখন উত্তেজনার পারদ তুঙ্গে, ঠিক তখনই এক সাক্ষাৎকারে সিনেমাটির বর্তমান অবস্থা নিয়ে এক বড় টুইস্ট দিলেন খোদ পরিচালক। এতদিন যে খবরটি ভক্তদের আশ্বস্ত করছিল, সেই খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন তিনি।ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত বছর ছবিটির প্রোমো প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে এটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক এই ছবির বর্তমান অবস্থা ও মুক্তির পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন।ছবিটির শুটিং প্রায় শেষ হয়ে এসেছে বলে যে খবর ছড়িয়েছিল, তা সরাসরি গুজব বলে আখ্যায়িত করেছেন অনুরাগ বসু।

তিনি জানান, সিনেমাটির মাত্র ৪৫ দিনের শুটিং হয়েছে এবং এখনও অনেক কাজ বাকি। ২০২৫ সালের ডিসেম্বরে ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও শুটিং বিলম্বিত হওয়ায় মুক্তির তারিখ পিছিয়ে যেতে পারে।
টি-সিরিজের প্রযোজনায় নির্মিত এই নাম ঠিক না হওয়া সিনেমাটির গান নিয়ে দর্শকদের বাড়তি প্রত্যাশা রয়েছে। কারণ, ছবিটির মিউজিক করছেন জনপ্রিয় সুরকার প্রীতম।

অনুরাগ বসু আরও জানান, কার্তিক ও শ্রীলীলার এই প্রজেক্টটি শেষ করার পরেই তিনি তার স্বপ্নের প্রজেক্ট ‘কিশোর কুমার বায়োপিক’-এর কাজ শুরু করবেন। আপাতত তার সবটুকু মনোযোগ কার্তিক আরিয়ানের এই রোমান্টিক সিনেমাটিকে ঘিরেই।

উল্লেখ্য, অনুরাগ বসুর সর্বশেষ পরিচালিত চলচ্চিত্র ছিল “মেট্রো ইন দিনো”, যেখানে অনুপম খের, নীনা গুপ্তা, কঙ্কনা সেন শর্মা, পঙ্কজ ত্রিপাঠী, আদিত্য রায় কাপুর, সারা আলি খান, আলী ফজল এবং ফাতিমা সানা শেখের মতো একঝাঁক তারকা অভিনয় করেছিলেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।